ঝালকাঠিতে বিএনপি অফিসে চেয়ার ছোড়াছুড়ি, কৃষকদলের সভাপতি আহত

ঝালকাঠি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ২০:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:১৪

ঝালকাঠিতে বিএনপি অফিসে চেয়ার ছোড়াছুড়ি, কৃষকদলের সভাপতি আহত ঝালকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে চেয়ার ছোড়াছুড়ি ঘটনা ঘটেছে। এতে জেলা কৃষকদলের সভাপতি রুস্তম আলী চাষি আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, সকালে ওই অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ উপস্থিত অন্যদের কাছে শহর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন ও শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল ফকির জেলা বিএনপির নব গঠিত কমিটিতে (প্রস্তাবিত) তাদের নাম নেই কেন জানতে চান। এ নিয়ে দুপক্ষের মধ্যে চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় রুস্তম আলী চাষি আহত হন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল তালুকদারকে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।

ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন বলেন, ‘আমরা আন্দোলন সংগ্রামে মাঠে থাকি অথচ আমাদের নাম জেলা কমিটিতে নাই।’

এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি বলেন,  ‘জেলা কমিটি নিয়ে কিছু লোকজন অফিসের বাহিরে বাকবিতণ্ডা করেছে। অফিসের মধ্যে কিছুই হয়নি।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, ‘আমি ঢাকায় আছি, অফিসে কি হয়েছে তা জানি না।’ কমিটির বিষয়ে তিনি বলেন,  ‘এখনও পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়নি। যারা দলের জন্য নিবেদিত ছিল তারাই কমিটিতে স্থান পাবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের