পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৭, ২২:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২২:২১

যাবজ্জীবন পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও জোড় করে নগ্ন ছবি তুলে হুমকি দেওয়ার অভিযোগে মো. জুয়েল সিকদার (৩৪) ও হায়দার আলী শেখ (৩৮) নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান এ দণ্ড দেন।
পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি পি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান জানান, ইন্দুরকানী উপজেলার পাড়ের হাট ইউনিয়নের বাড়ৈইখালী এসজি এস মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঘটনার দিন (২০১০ সালের ৮ জুলাই) সকালে লাহুরী এলাকার তাদের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে জুয়েল ও তার সহযোগী হায়দার ওই ছাত্রীকে তুলে একটি বাগানে নিয়ে যায়। সেখানে জুয়েল তাকে ধর্ষণ করে এবং হায়দার ওই স্কুলছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ধারণ করে।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা মো. হানিফ শেখ বাদী হয়ে ১ আগস্ট জুয়েল ও হায়দারকে আসামি করে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠালে প্রধান আসামি জুয়েল স্কুলছাত্রীকে বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এসময় জুয়েল আদালত বলে তার সহযোগী হায়দার স্কুলছাত্রীর নগ্ন ছবি মোবাইলে ধারণ করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বলেন, রায় ঘোষণার সময় প্রধান আসামি জুয়েল আদালতে অনুপস্থিত ছিল।
তিনি আরও বলেন, জুয়েল উচ্চ আদালত থেকে জামিন নিয়ে কয়েকদিন নিম্ন আদালতে হাজির হয়েছিল। কিন্তু কয়েক দিন ধরে সে আবার পলাতক রয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের