পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৬৫) নিজ ঘরে হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথম নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বিকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের পুত্রবধু জয়নব জানান, শনিবার রাতে সে এবং তার শ্বশুর ঘরের মধ্যে ছিল। রাত সাড়ে ১০ টার দিকে শ্বশুরের চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। পরবর্তীতে পাশের বাড়ির লোকজন ছুটে এসে তাকে গুরুতর জখম অবস্থায় পায়। তার বুকে ও পিঠে ছিদ্র রয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের হয়নি।
/এআর/








