উজিরপুরে ইজিবাইকের সঙ্গে চাদর পেঁচিয়ে এক নারীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৭, ০০:৩১আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ০০:৩১

বরিশাল বরিশালের উজিরপুরে ইজিবাইকের সঙ্গে চাদর পেঁচিয়ে হাচেন ভানু (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সানুহার গ্রামের আদম আলী খানের স্ত্রী হাচেন ভানু তার ছোট মেয়ে সানুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে নিয়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করানোর জন্যে ব্যাটারিচালিত ইজিবাইকে রওনা দেন।
পথিমধ্যে অ্যাড. সৈয়দ মাইনুল হকের বাড়ির সামনে হাচেন ভানুর গায়ের চাদর গাড়ির চাকার সঙ্গে পেঁচিয়ে গলায় ফাঁস পড়লে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে আহত হন।

পরে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সব্যসাচী দাস তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী