বঙ্গোপসাগরে ২২ দিন ধরে নিখোঁজ ১০ জেলে

বরগুনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫

জেলে নৌকা (ফাইল ছবি) বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ১০ জেলে ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন-ট্রলারের মাঝি আলী হোসেন, শ্রমিক আবদুস ছোবাহান ঘরামী, কবির হাওলাদার, আলমগীর মাতুব্বর, কাওছার মিয়া, হাসান মিয়া, নজু মিয়া, শামিম মিয়া, আজিজুল হক ও রুবেল। তাদের সবার বাড়ি পটুয়াখালীর আলীপুর ও মহিপুর এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৭ জানুয়ারি পাথরঘাটা উপজেলার বাদুরতলার রফিক দোকানদারের মালিকানাধীন এফবি ফয়সাল ট্রলার নিয়ে ১০ জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। ৮ থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফিরে আসেননি।

নিখোঁজ ট্রলারের মাঝি আলী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, সাগরে যাওয়ার পর একবার কথা হয়েছে। তারপর অনেকবার চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে- ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারত অথবা মিয়ানমারের সীমানায়ও ঢুকে যেতে পারে। অথবা কোনও ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবেও যেতে পারে। তবে বিভিন্ন জেলে ট্রলারের মাধ্যমে খোজ নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

/এফএস/

আরও পড়ুন- 

‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ