পিরোজপুরে গোয়েন্দা পুলিশের এএসআইকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৮

পিরোজপুর পিরোজপুরের শহরতলীতে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মইনুদ্দিনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার রাত ৮টার দিকে ধূপপাশা-ডুমরিতলা এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে তার ওপর এ হামলা চালানো হয়।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান জানান, রাতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় মাদক ব্যবসায়ীরা এএসআই মো. মঈনুদ্দিনকে কুপিয়ে জখম করে।

পিরোজপুর সদর হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. ইসতিয়াক আহম্মেদ জানান, রাতে এএসআই মঈনুদ্দিনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার ডান হাতে কোপানো হয়েছে। সেখানে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী