এ মাসেই দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন: তারানা

পটুয়াখালী প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৬:২৫আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৬:৪৭

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে দ্রুতগতির ইন্টারনেট সেবা যুক্ত হতে চলেছে। চলতি মাসের যে কোনও সময়ে প্রধানমন্ত্রী এর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।’

আজ বুধবার(১ মার্চ) পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শনে এসে তিনি কথাগুলো বলেন।

তারানা বলেন, ‘দ্রুতগতির ওই ইন্টারনেট সেবা যুক্ত হলে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইথ রফতানির মাধ্যমে বিপুল রাজস্ব আয় করতে পারবে দেশ। আর এ বিষয়ে বিপণনের কাজ করছে সরকার।’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান যদি লাভজনক হয় তবে সরকার ও জনগণ তার সুফল পায়। সরকারি প্রতিষ্ঠানগুলোও কর্মদক্ষতা দিয়ে সঠিক সময়ে কাজ করতে পারে। মূল সঞ্চালন লাইন ঢাকা পর্যন্ত সফলতার সাথে শতভাগ বিস্তৃত হয়েছে।’

উল্লেখ্য, পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন মাইটভাঙ্গা গ্রামে ২০১৩ সালে ১০ একর জমির ওপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ১৫’শ জিবিপিএস সক্ষমতার বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাবমেরিন ক্যাবল ওয়ানের তুলনায় প্রায় আট গুণ বেশি ক্ষমতাসম্পন্ন নতুন এ সাবমেরিন ক্যাবল।

/এমএ/এফএস/

আরও পড়ুন- 

কাদের খাঁনের অবৈধ অস্ত্র-ভাণ্ডারের সন্ধানে পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম