মালিক-শ্রমিক সংঘর্ষ, পটুয়াখালীতে আজও চলছে ধর্মঘট

পটুয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ১২:১৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ১২:১৫

পটুয়াখালীতে আজও চলছে ধর্মঘট দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও পটুয়াখালী জেলায় আজও ধর্মঘট চলছে। বুধবার (১ মার্চ) বিকালে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে শ্রমিক সংগঠন নেতাদের সংঘর্ষের কারণে এ ধর্মঘট অব্যাহত রয়েছে।
বুধবার বিকাল থেকে এখন পর্যন্ত অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দোতলা লঞ্চে কুয়াকাটায় আগত পর্যটকসহ সাধারন যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। তবে বরিশাল মালিক সমিতির বাস ও দূরপাল্লার পরিবহন চলাচল করছে।
জানা যায়, বুধবার বিকালে মালিক সমিতির কতিপয় নেতারা শ্রমিক সংগঠনের নেতাদের ওপর হামলা ও মারধর করে। এ বিষয়ে বাস মালিক নেতাদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন শ্রমিক নেতারা। মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে ধর্মঘট চলবে বলেও হুমকি দেন শ্রমিক নেতারা।
বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা তাকে ও তার সাধারণ সম্পাদককে মারধর করেছে। মারধরের প্রতিবাদ করায় সভাপতি রিয়াজ পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরও বলেন, সাধারণ শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভূগছেন। তাই এর বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ মৃধা বলেন, বাস ধর্মঘট প্রত্যাহার হওয়ার পর স্থানীয় শ্রমিকদের বাস চালাতে বলায় শ্রমিক ইউনিয়নের সভাপতি
মালিক সমিতির কাছে টাকা দাবি করে। এ কারণে শ্রমিকরা বাস চালাতে রাজি হচ্ছে না।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ