পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ১৫:৫৪আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৫:৫৪

পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা পিরোজপুরের নাজিরপুরে খাস জমি নিয়ে বিরোধে সমীরণ মজুমদার নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী স্বপ্না মজুমদার গুরুতর আহত হয়েছেন। কয়েক মাস আগেও ওই শিক্ষককে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানান স্বজনরা।

নিহত সমীরণ মজুমদার ৯নং পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক  করেছে।

নিহত সমীরণের সহকর্মী বিদ্যুৎ বরণ শিকদার বলেন, বুধবার রাত ২টার দিকে সন্ত্রাসীরা ঘরের সিঁদ কেটে সমীরণের ঘরে ঢুকে। সন্ত্রাসীরা সমীরণ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত  সমীরণ ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে সমীরণের মৃত্যু হয়। স্ত্রী স্বপ্না মজুমদারকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকমাস আগেও একইভাবে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে সমীরণকে হত্যার চেষ্টা করেছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান,খাস জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সমীরণের প্রতিবেশী মজিবর হাওলাদারের ছেলে মন্টু হাওলাদারকে (৩০) আটক  করা হয়েছে। সমীরণের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/বিএল/

আরও পড়ুন:

মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি: বুধবার রাত থেকেই দিন গণনা শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম