বরগুনায় আশ্রয়ণ কেন্দ্রের ৩৪টি ঘরের টিনসহ মালামাল লুট

তরিকুল রিয়াজ, বরগুনা
২৩ মার্চ ২০১৭, ১৬:২৯আপডেট : ২৩ মার্চ ২০১৭, ১৬:২৯

 

বরগুনায় আশ্রয়ণ কেন্দ্রের ৩৪টি ঘরের টিনসহ মালামাল লুট বরগুনায় সরকারি আবাসন প্রকল্পের ঘরের টিন, চাল ও বেড়াসহ মেঝের ইট পর্যন্ত তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুলতান মৃধার বিরুদ্ধে। বরগুনার বেতাগী উপজেলার সড়িষামুরি ইউনিয়নের ভোড়া গ্রামের আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটেছে। ওই চক্রের নির্যাতনে ৩৪টি ঘরের বাসিন্দা এলাকা ছেড়ে চলে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,২০০৭ সালে ঘুর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য বেতাগী উপজেলার ভোড়া গ্রামে আবাসন নির্মাণ করা হয়। পরে সেই আবাসন প্রকল্পে আশ্রয় নেয় স্থানীয় ৪০টি পরিবার।  ভূমিহীন ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এ পরিবারগুলো দিনের বেলায় দূর দূরান্তে কাজ করতে যায়। এই সুযোগে জমির মালিকানা দাবি করেন স্থানীয় প্রভাবশালী সুলতান মৃধা। তিনি পরিবারগুলোকে বিভিন্ন ধরনের হুমকি দিলে ভয়ে ৩৪টি পরিবার ঘর ছেড়ে চলে যায়। এ সুযোগে তিনি টিন,বেড়া,দরজা জানালা ও মেঝের ইটগুলো পর্যন্ত লুট করে নিয়েছেন বলে তাদের অভিযোগ। এসময় তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি। বর্তমানে এ আবাসনে ৬-৭টি পরিবার রয়েছে। তারাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সুলতান মৃধা আবাসনের মালামাল লুটে নিয়ে নিজে ব্যাবহার করছেন এবং এলাকায় বিক্রি করেছেন। এছাড়া নিজে মেয়ের জামাইকেও দিয়েছেন জানা যায়।

ওই আবাসনে বসবাসরত মো. জাকির হোসেন জানান, এখানে ৪০টি পরিবার ছিল। নানা রকম ঝুঁকির মধ্যেও আমরা ৬-৭টি পরিবার এখনো বসবাস করছি। আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী একই অভিযোগ করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

বরগুনায় আশ্রয়ণ কেন্দ্রের ৩৪টি ঘরের টিনসহ মালামাল লুট

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোড়া আশ্রয়ণ প্রকল্পের বেশির ভাগ ঘরের বেড়ার ও চালের টিন খুলে নিয়ে গেছে। একই সঙ্গে দরজা,জানালা ও বাথরুমের দরজাসহ ইট তুলে নিয়েছে। গ্রামের বেশির ভাগ ঘরেই রয়েছে আবাসন ঘরের টিন, দরজা, জানালা। সুলতান মৃধার মেয়ের জামাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান মৃধা এ লুটপাটের পিছনে কাজ করছেন বলে অনেকে অভিযোগ করেছে।

ভোরা গ্রামের মো. জুয়েল মিয়া বলেন, ‘আমি সুলতান মৃধার কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের টিন ও ইট কিনেছি।  ১ হাজার ৫০০ টাকা বান্ডিল দরে টিন কিনেছি। আমি একা নয় এ গ্রামের অনেকেই কিনেছেন।’

 সড়িষামুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শিপন জমাদ্দার সাংবাদিকদের বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ঘরের মালামাল কেউ আত্মসাত করুক এটা আমি চাই না। এ বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিৎ।

বরগুনায় আশ্রয়ণ কেন্দ্রের ৩৪টি ঘরের টিনসহ মালামাল লুট

অভিযুক্ত সুলতান মৃধা ও তার স্ত্রী সরকারি আবাসনের মালামাল নেওয়ার কথা স্বীকার করে বলেন,  ‘কেউ নেই তাই মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। লোকজন এসব খুলে নিয়ে যাচ্ছে। তাই জমিদাতা হিসেবে এসব মালামাল নেওয়ার অধিকার আমাদেরও রয়েছে। তারপরও সরকার যদি মালামাল নিয়ে যায় তাহলে তা দিয়ে দিব।’

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম বলেন, ‘বিষয়টি জানার পর বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সরকারি স্থাপনা কোনও ব্যক্তির আত্মসাত করার সুযোগ নাই।’

/জেবি/

আরও পড়তে পারেন: পিরোজপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম