কর্মবিরতিতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা

বরিশাল প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ০৫:০৫আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০৫:০৫

ছয় মাসের বকেয়া বেতন ও ৩২ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ ও সমাবেশ করছেন বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

কর্মকর্তা-কর্মচারীশূণ্য বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন সোমবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। নগর ভবনের সামনে ও ভেতরে একত্রিত হয়ে তারা দিনভর বিক্ষোভ করেন।

বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, তাদের প্রতিমাসে আশ্বাস দেওয়া হয়, পরের মাসে বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রতি মাসেই তাদের আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। তাও বকেয়া মাসের বেতন দেওয়া হচ্ছে না।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমরা প্রতি মাসে বেতন দিয়ে দিচ্ছি। যে মাসগুলোর বেতন বকেয়া রয়েছে তা ধীরে ধীরে পরিশোধ করার চেষ্টা চলছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম