ঝালকাঠিতে উপজেলা চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঝালকাঠি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ০১:২১আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ০১:৫৫

ঝালকাঠি
ঝালকাঠিতে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফের হাত-পা ভেঙে দেওয়া ও একটি হিন্দু পরিবারের দুই নারীসহ তিনজনকে মেরে আহত করার অভিযোগে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ ৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) রাতে ঝালকাঠি থানায় শিক্ষক আ. লতিফ ও উত্তম দাস বাদী হয়ে এজাহার এই মামলা দায়ের করেন। কিন্তু প্রধান শিক্ষক আ. লতিফের অভিযোগটি মামলা হিসেবে রবিবার (২ এপ্রিল) দুপুরে রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন সদর ওসি মো. মাহে আলম।

যেহেতু একই ঘটনায় দুটি অভিযোগ এসেছে তাই একটি মামলা রেকর্ড করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযোগে জানা গেছে, গত ২৭ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান তার দলবল নিয়ে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে প্রধান শিক্ষক লতিফ মিয়াকে তার গাড়িতে উঠিয়ে কীত্তিপাশা বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে অপর ব্যাবসায়ী উত্তম দাসকে ঘর থেকে বের করেন। এরপর শিক্ষক লতিফ ও উত্তমকে সেখানেই হকিস্টিক দিয়ে বেধরক মারধর করতে থাকে। এ সময় তাকে রক্ষা করতে এসে আহত হয় উত্তমের পরিবারের দুইজন নারী। মারধরের এক পর্যায়ে শিক্ষকের হাত-পা ভেঙে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে শিক্ষক ও ব্যবসায়ী দুজনকেই ঝালকাঠি থানায় নিয়ে আসা হয়। থানা থেকে পুলিশ তাদের হাসপাতালে পাঠায়। ওই ইউনিয়নের গোবিন্দ ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. লতিফ মিয়া, কীত্তিপাশা বাজারের ব্যবসায়ী উত্তম দাস, তার বোন রীনা দাস এবং ভাইয়ের স্ত্রী আঞ্জনা দাস বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান দাবি করেন, তাকে হত্যার পরিকল্পনা করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ খান, লতিফ মাস্টার, উত্তমসহ একটি চক্র। বিষয়টি ফাঁস হয়ে গেলে গত মঙ্গলবার তার গাড়িতে হামলা করে ওই শিক্ষক। এ সময় স্থানীয়রা শিক্ষক ও উত্তমকে আটক করে থানায় দেয় বলে দাবি করেন উপজেলা চেয়ারম্যান সুলতাল হোসেন।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি মাহে আলম বলেন,শুক্রবার রাতে সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ ৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি এজাহার পেয়েছি। প্রধান শিক্ষক আ. লতিফের মামলাটি রেকর্ড করা হয়েছে। অপর অভিযোগটি একই সঙ্গে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের