বরিশালে কৃষি ব্যাংকের পরিদর্শককে ৯ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৭, ২২:৩১আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২২:৩৩

বরিশালে কৃষি ব্যাংকের পরিদর্শককে ৯ বছরের কারাদণ্ড গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল শাখার কৃষি ব্যাংকের পরিদর্শক কেএম জাহাঙ্গীর হোসাইনকে পৃথক ধারায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৯ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৮ মাসের দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৪ এপ্রিল) আসামির অনুপস্থিতিতে মামলায় ৯ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৪০৯ ধারায় ৭ বছর ৭ লাখ অনাদায়ে ৬ মাস এবং ৪২০ ধারায় ২ বছর ২ লাখ অনাদায়ে আরও ২ মাসের দণ্ড দেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক।
দণ্ডপ্রাপ্ত কেএম জাহাঙ্গীর হোসাইন বাকেরগঞ্জ উত্তমপুরের বাসিন্দা মৃত আমজাদ আলী খানের ছেলে এবং একই উপজেলার বাজার শাখা কৃষি ব্যাংকের পরিদর্শক।
আদালতের বেঞ্চ-সহকারী আজফর হোসেন জানান, ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় ২০১০ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ৯ জানুয়ারি পর্যন্ত ৩ গ্রাহকের কাছে থেকে ঋণের ১ লাখ ১৫ হাজার টাকা উত্তোলন করে পরিদর্শক জাহাঙ্গীর। পরে তিনি টাকা ব্যাংকে জমা না দিয়ে তা আত্মসাৎ করে।
এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যাবস্থাপক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ২০১২ সালের ২ মে প্রতারণার অভিযোগে মামলা করে। ২০১৫ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেয় দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের