বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরগুনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ০৩:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ০৩:৫৪

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বরগুনার পাথরঘাটায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা ও ঢাকা মহাসড়কের কেরামতপুর তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেণ- টমটম চালক মো. মিজান (৩৫)। তার বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী গ্রামে। নিহত আরেকজন হলেন বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের রাসেল।

পাথরঘাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, পাথরঘাটা টু ঢাকা মহাসড়কে কেরামতপুর তেলের পাম্প এলাকায় মায়ের দোয়া পরিবহন ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে টমটম চালকের ঘটনাস্থলেই মৃত্যূ হয়। টমটমে থাকা তিনজন যাত্রীকে গুরুতর অবস্থায় পাথরঘাটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে রাসেল নামে এক যাত্রী মারা যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে টমটম ও বাস আটক করা হয়েছে। আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলা শেষে সোমবার সকালে মরদেহ বরগুনায় ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম