পটুয়াখালীতে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১৪:০৮আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৪:১০

পটুয়াখালী পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে নকল সরবরাহ করার দায়ে হল সুপারসহ দুই শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পর তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্রে হিসাব বিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন- হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্র প্রধান মো. খলিলুর রহমান ও সদর উপজেলার ছোট বিঘাই মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলাম।
পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানায়, এইএসসি পরীক্ষা পরিদর্শনের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার দাস কেন্দ্রের পাশে এক শিক্ষকের বাড়ি থেকে প্রশ্নপত্র ও প্রস্তুতকৃত নকলসহ শফিকুল ইসলামকে আটক করে। পরে তার সঙ্গে হল সুপারের সম্পৃক্ততা থাকায় ভ্রাম্যমাণ আদালতে তাদের দুইজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। শিক্ষক শফিকুলকে আরও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান