গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পালিয়ে গেল শ্বশুরবাড়ির লোকজন

ঝালকাঠি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১২:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১২:৩১

ঝালকাঠি ঝালকাঠির নলছিটি উপজেলায় এক গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ষাটপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত গৃহবধূ মারুফা একই গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে। চার বছর আগে একই গ্রমের সুমনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর সৌদি আরবে  চলে যান স্বামী সুমন। আর এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে নির্যাতন করে আসছিল।

নিহতের স্বজনরা অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যায় শ্বাসরোধ করে হত্যার পর মারুফাকে হাসপাতালে আনে শাশুড়ি, ননদ ও জা। পরে লাশ হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামান জানান, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তে জানা যাবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে