ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

ঝালকাঠি প্রতিনিধি
০৬ মে ২০১৭, ২০:০৯আপডেট : ০৬ মে ২০১৭, ২০:০৯

  ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, অর্ধ কোটি টাকার ক্ষতি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় আগুন লেগে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুনে পুড়ে ঘরে থাকা চাল-ডাল ও নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজি বাড়ির ফারুক গাজির ঘরে প্রথমে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ভাণ্ডারিয়া এবং ঝালকাঠি সদরের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি ঘরসহ সব মালামাল পুড়ে গেছে।এসময় আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের মধ্যে ১০ জন আহত হয়েছেন।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আজহার উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইলের চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি’

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী