ঘূর্ণিঝড় মোরা: মধ্যরাতে চাঁদপুর শহর রক্ষা প্রকল্পে ডিসি

চাঁদপুর প্রতিনিধি
৩০ মে ২০১৭, ০১:২৮আপডেট : ৩০ মে ২০১৭, ০১:২৮

ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর শহর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল। সোমবার রাত সাড়ে ১২টায় শহর রক্ষা প্রকল্প বাঁধের তিন নদীর মোহনার (পদ্মা-মেঘনা- ডাকাতিয়া) চাঁদপুর বড়স্টেশন মোলডেহ অংশ পরিদর্শন করেন তিনি।

চাঁদপুর শহর রক্ষা প্রকল্পে ডিসিসহ অন্যরা জেলা প্রশাসক নদী তীরবর্তী ও আশপাশের এলাকাও ঘুরে দেখেন। এর আগে, আবহাওয়া অধিদফতর চাঁদপুরসহ কয়েকটি জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে।

জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে কি ধরণের ক্ষতি হবে তা বলা যাচ্ছে না। তবে আমরা সবদিক থেকেই সতর্ক আছি। মোলডেহ এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ। এটি শহর রক্ষা প্রকল্প, তাই পরিদর্শন করেছি। আপাতত মনে হচ্ছে এটি ঝুঁকিমুক্ত।’

এ সময় তিনি আরও জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলায় ১১৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেক আশ্রয় কেন্দ্রেই নদী তীরবর্তী লোকজন আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব আব্দুল হাই, নেজারত ডেপুটি কালেক্টর লিটুস চিরান, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ত্রাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের