মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

বরগুনা প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৬:১৫আপডেট : ৩০ মে ২০১৭, ১৭:০১

বরগুনা বরগুনায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আ. আউয়াল সিরাজকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে আ. আউয়াল সিরাজকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগে ওই ছাত্রীর মা উল্লেখ করেন, চার মাস আগে তার মেয়েকে বরগুনার বটতলায় আ. আউয়াল সিরাজ পরিচালিত জান্নাতুল মাওয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। গত ২৬ মে মেয়েকে মাদ্রাসায় রেখে আসার কয়েক ঘণ্টা পর সিরাজ ফোন করে জানান তার মেয়েকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি থানায় জানাতে চাইলে সিরাজ ও তার স্ত্রী চম্পা আক্তার বাধা দেন।

মঙ্গলবার তিনি বাদী হয়ে মেয়েকে অপহরণের অভিযোগে আ. আউয়াল সিরাজ ও চম্পা আক্তারকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন।

আ. আউয়াল সিরাজ অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ ওই মেয়েকে জ্বীনে গিয়ে গেছে।’

মাদ্রাসা পরিচালনায় প্রশাসনের অনুমতি আছে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও মাদ্রাসারই অনুমতি নেই। তাই আমাটারও নেই।’

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম জানান, সিরাজের বিরুদ্ধে নারী ও শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

এর আগে ২০১৩ সালে আ. আউয়াল সিরাজকে বরগুনার লাকুরতলা থেকে আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রহমানির সঙ্গে আটক হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম