বরিশালে জেএসসি ও এসএসসি’র ৫ পরীক্ষা কেন্দ্র স্থগিত

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০১৭, ১৩:০৭আপডেট : ০১ জুন ২০১৭, ১৩:১১

 

বরিশাল পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন অনিয়ম এবং দায়িত্বরত কর্মকর্তাদের অবহেলাসহ বিভিন্ন কারণে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন জেএসসি ও এসএসসি’র পাঁচটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চারটি কেন্দ্রের সচিবসহ পরীক্ষা কমিটির সদস্যদের বরিশাল শিক্ষাবোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে বোর্ডের স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে। এছাড়া ডাক যোগেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে।’

স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাকরধা একেএম ইনস্টিটিউটশন (জেএসসি ও এসএসসি কেন্দ্র নং ১১৯ ও ৬৬৪), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার উলানিয়ারহাট স্কুল অ্যান্ড কলেজ (জেএসসি ও এসএসসি কেন্দ্র নং ৪১৭ ও ৩৫৪), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয় (জেএসসি ও এসএসসি কেন্দ্র নং ৩১৭ ও ৪৬৩), একই জেলার নাজিরপুর উপজেলার গাওয়াখালী মাধ্যমিক বিদ্যালয় (জেএসসি ও এসএসসি কেন্দ্র নং ৩১৩ ও ৪৫৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (জেএসসি ও এসএসসি কেন্দ্র নং ৪০৬ ও ৩২৩) কেন্দ্র।

এর মধ্যে ২০১৭ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার তথ্য প্রদানে অনিয়ম, কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ও কেন্দ্রের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কাকরধা, সুটিয়াখাঠী ও গাওয়াখালী এবং ২০১৬ সালে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় কেন্দ্রে বিভিন্ন অনিয়ম, কেন্দ্রের দায়িত্ব পালনে অবহেলা ও বহিষ্কৃত পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্র বোর্ডে জমা না দেওয়ায় উলানিয়াহাট ও বগার উল্লেখিত কেন্দ্রে জেএসসি ও এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত করা হয়।

অপরদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কমিটির সচিব এবং বাকি চারটি শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্র সচিবসহ পরীক্ষা কমিটির সদস্যদের বরিশাল শিক্ষাবোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকাণ্ড থেকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। 

এছাড়াও এইচএসসি পরীক্ষার অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার প্রতিবেদন যথাযথভাবে প্রেরণ না করায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ১৩১, মুলাদী উপজেলার ১৫১ এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩২১ নং কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিশেষভাবে সতর্ক করে পত্র দেওয়া হয়েছে।

/এনআই/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে