সাহসিকতার পুরস্কার পেলেন ঝালকাঠির মমতাজ

ঝালকাঠি প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১৯:৪২আপডেট : ২২ জুন ২০১৭, ১৯:৫৯

সাহসিকতার পুরস্কার পেলেন ঝালকাঠির মমতাজ অপহৃত শিশু সাকিবকে উদ্ধারে পুলিশকে সহায়তা করায় পুরস্কার পেলেন ঝালকাঠির মমতাজ বেগম। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে মমতাজ বেগমকে আর্থিক পুরস্কার দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।

মমতাজ জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার ইসমাইল তালুকদারের স্ত্রী।

গত ১৯ জুন দুপুরে ৫ বছরের শিশু সাকিবকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহরণ করে ঝালকাঠি থেকে মোটরসাইকেলে করে পাচার করা হচ্ছিল। এ সময় বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুর বটতলায় এলাকাবাসী অপহরণকারী ব্রাহ্মণবাড়িয়ার হাসান ওরফে হোসেনকে (২৫) আটক  করে। ওই খবর ফোনে পুলিশকে জানান মমতাজ বেগম। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী হাসান ওরফে হোসেনকে গ্রেফতার করে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের