বরিশালে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশাল প্রতিনিধি
০৮ জুলাই ২০১৭, ১২:৩৯আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৫:৫২

বরিশালে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এ সময় উপজেলার চাখার এলাকার আবু সাইয়েদ নামে আরও একজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার রাত ১১টার দিকে ইউনিয়নের শাখারিয়া গ্রামের আলী হোসেন মোললার মুদি মনোহরী দোকানের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, আটক মাধবপাশার মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার কনস্টেবল কাম কম্পিউটার অপারেটরের দায়িত্বে ছিল। সে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম