বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৯:১২আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৯:১৫

মামলা বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ওয়াহেদুজ্জামানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বরিশালের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন নগরের সাধুর বটতলা এলাকার আব্দুর রব।

মামলার বাকি দুই আসামি হলেন সিটি করপোরেশনের রোড ইন্সপেক্টর সালাউদ্দিন ও বরিশাল নগরের সাধুর বটতলা এলাকার শহীদুল হক।

জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গিয়াসউদবদীন কাবুল জানান, মামলাটি দুদকে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী এস.এম সরোয়ার হোসেন জানান, বরিশাল নগরের সাধুর বটতলা এলাকার সফিজ উদ্দিনের মৃত্যুর পর তার ছেলে ও মামলার বাদী আ. রব ২০১৭ সালের ২৩ মার্চ সিটি করপোরেশন থেকে প্লান পাস করিয়ে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তির ওপর দোকান নির্মাণের কাজ শুরু করেন। মামলার ৩ নম্বর আসামি বাদীর এলাকার বাসিন্দা শহীদুল হক দরখাস্ত করলে ৪ জুলাই কাজ বন্ধের নোটিশ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মামলার বাদী ওই নোটিশের জবাব দিলে পুনরায় ৯ জুলাই তাকে কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাবও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়।

পরবর্তীতে ১২ জুলাই মামলার ২ ও ৩ নম্বর আসামি বাদীর কাছে  এক লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনার পর বাদী প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ওয়াহেদুজ্জামানের কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে ২ ও ৩ নম্বর আসামির উপস্থিতিতে সেখানেও এক লাখ টাকা ঘুষ চাওয়া হয়।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের