বরগুনায় স্বামীকে আটকে রেখে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৪:৪৭আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৮:২৩

বরগুনা বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন- হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের মো. হিরন বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস (৩৫), আব্দুল বারেক মিয়ার ছেলে মো. রাসেল (২৪), আ. কুদ্দুস কাজীর ছেলে সুমন কাজী (৩০), মো. সুলতান হোসেনের ছেলে মো. রবিউল (১৮), আ. রহমানের ছেলে মো. হাসান (২৫) ও মো. রহমান হাওলাদারের ছেলে মো. জুয়েল (৩০)।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা তার স্বামী ভারতীয় নাগরিক পূর্ব মেদেনীপুর জেলার নন্দী গ্রাম থানার বাসিন্দার সঙ্গে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্কুল ছুটির পর বিদ্যালয়ের বারান্দায় কথা বলছিল। তাদের কথা বলতে দেখে স্থানীয় কয়েক যুবক সন্দেহ পোষন করে জড়ো হয়। তারা স্কুলের মধ্যে প্রবেশ করতে চাইলে শিক্ষিকা প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। পরে ওই ৬-৭ যুবক তালা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাতাড়ি মারধর করে পরিচয় জানতে চায়। শিক্ষিকার স্বামীর পরিচয় জেনে তার একটি কক্ষে তাকে আটকে রাখে। পরে অন্য একটি কক্ষে শিক্ষিকাকে গণধর্ষণ করে যুবকরা চলে যায়।

যুবকরা চলে যাওয়ার পরে তারা বিষয়টি বেতাগী উপজেলা নির্বাহী অফিসারকে জানান। নির্বাহী অফিসার বেতাগী থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন। পরে ওই শিক্ষিকা স্বামীকে নিয়ে থানায় গিয়ে নিজে বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন (মামলানং-১৩,তারিখ:১৭-৮-২০১৭)। পরবর্তীতে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ পাহাড়ায় তাকে রাত সাড়ে ১০টায় বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান বলেন, ঘটনার পর পর শিক্ষিকা আমার কাছে এসেছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় পাঠিয়েছি।

এ ঘটনায় বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। থানায় মামলা নেওয়া হয়েছে। শিক্ষিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী