বরিশালে বিএনপির ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৮:২০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৮:২১

বরিশালে বিএনপির বিক্ষোভে পুলিশের অ্যাকশন (ছবি: প্রতিনিধি) পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া, মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানোসহ বেশকিছু অভিযোগে বরিশালে বিএনপির ১০৯ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার (১৫ অক্টোবর) কোতোয়ালি থানার এসআই সাইদুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ২৯ জনকে। বাকি ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর)  বরিশালে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। তাদের একটি মিছিলের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় বিক্ষুব্ধ হয়ে বিএনপির নেতা-কর্মীরাও বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির আটজন আহত হয়। বরিশালে বিএনপির বিক্ষোভ (ছবি: প্রতিনিধি)

এ সময় বিএনপি-নেতা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল করিম ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টুসহ আটজনকে আটকও করে পুলিশ।

রবিবার দায়ের করা মামলায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে আটক আট জনের নামও রয়েছে বলে নিশ্চিত করেছেন সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল।

আরও পড়ুন- বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ