বরিশালে ২০০ কেজি ইলিশসহ আটক তিন জেলে

বরিশাল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ২০:০২আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:০৩

বরিশালে ২০০ কেজি ইলিশসহ তিন জেলে আটক (ছবি: প্রতিনিধি) বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে রবিবার ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি ইলিশ মাছসহ তিনজনকে আটক করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোফাজ্জেল হক চৌধুরী প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আ. রউফ এর নেতৃত্বে এ অভিযানে জেলা মৎস অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস, সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন, এসআই মহিউদ্দিন ও এসআই আশুতোষসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন- ইলিশ শিকার: চৌহালীতে ১৪ জেলে আটক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি