উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব হয়ে গেলো বরিশালে

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১২:২০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৩:০২

উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপালি উৎসব হয়ে গেলো বরিশালে হিন্দু ধর্মাবলম্বী প্রয়াত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় বরিশালের কাউনিয়া মহাশ্মশানে দুই রাত ও এক দিনব্যাপী উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপন করা হয়েছে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারত, নেপালসহ অন্যান্য দেশ থেকেও মানুষ বরিশালের এই দীপাবলি উৎসবে যোগ দিয়েছেন।

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ২০০ বছর আগে পাঁচ একর ৯৫ শতক জমির ওপর প্রতিষ্ঠিত হয় মহাশ্মশান। এ শ্মশানে পাকা ৩০ হাজার সমাধিসহ মোট সমাধি প্রায় ৫০ হাজার। সেখানে রয়েছে ভারত থেকে নিয়ে আসা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সমাধি। এছাড়া বিপ্লবী দেবেন্দ্র নাথ ঘোষসহ অবিভক্ত বাংলা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অনেক গুণী ব্যক্তির সমাধি রয়েছে এ শ্মশানে।

মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে ওঠে পুরো শ্মশান এলাকা। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এ উৎসব শেষ হয় বুধবার দিনগত মধ্যরাতের পর পর্যন্ত। এ সময় শ্মশান কালীর পূজাসহ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানও পালিত হয়।

বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতির সভাপতি মানিক মুখার্জী কুণ্ডু বলেন,  ‘প্রতি বছরের মতো এবারও ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে মঙ্গলবার শুরু হওয়া দুই রাত একদিনব্যাপী শ্মশান দীপালি উৎসব শেষ হয় বুধবার রাত ১২টা ২ মিনিটে। এরপর অনুষ্ঠিত হয় শ্মশান কালীপূজা।’

প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ উৎসবকে ঘিরে তোরণ নির্মাণসহ ব্যাপক আলোকসজ্জা করা হয়। পুণ্যার্থীদের নিরাপত্তায় বসানো হয় ২০টি ক্লোজসার্কিট ক্যামেরা। পুরো উৎসব নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা হাতে নেয় মেট্রোপলিটন পুলিশ এবং উৎসব কমিটির স্বেচ্ছাসেবকরা।

দীপাবলি উৎসবে প্রিয়জনের আত্মার শান্তি কামনার জন্য প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত এবং বিশ্বের বিভিন্নস্থান থেকে স্বজনরা এখানে ছুটে এসেছেন। ফলে মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। দীপাবলি উৎসব উপলক্ষে মহাশ্মশানের একপাশে হরেক রকমের পণ্যের পসরা নিয়ে দুইদিনের মেলাও বসেছে।

আরও পড়ুন- আজ শ্যামা পূজা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের