হাত কড়াসহ মাদক ব্যবসায়ী পালিয়েছে

পিরোজপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৮:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:৫৫

পিরোজপুর

পুলিশকে ধাক্কা দিয়ে হাত কড়াসহ মনোজ সেন (২২) নামে এক মাদক ব্যবসায়ী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় পিরোজপুরের কাউখালীতে এ ঘটনা ঘটে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

তার বাড়ি কাউখালী সদর ইউনিয়নের গাণ্ডতা এলাকায়। তার বাবার নাম মানিক সেন।

জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে কাউখালী সদর ইউনিয়নের উজিয়াল খান এলাকার মথুয়া আশ্রম সংলগ্ন সড়ক থেকে মনোজ সেনকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তাকে আটক করে নিয়ে আসার সময় সে পুলিশের এক সদস্যকে ধাক্কা দিয়ে হাত কড়াসহ পালিয়ে যায়।

কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন জানান,‘পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মাদক ব্যবসায়ী মনোজ সেন হাতকড়াসহ পালিয়েছে। আমি যেন তাকে গ্রেফতারে সহায়তা করি। পুলিশের কাছ থেকে এ রকম খবর পাওয়ার পর আমি ইউনিয়ন পরিষদের সদস্য ও চৌকিদারদের নিয়ে রবিবার রাত ৪টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মনোজকে আটকের পর সে পুলিশের এক সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তবে ওসির দাবি মনোজ সেন হাতকড়াসহ পালায়নি। তাকে আটকের জন্য সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

 আরও পড়তে পারেন: শ্রীপুরে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

Send
/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম