ছুটি ছাড়া কলেজে অনুপস্থিত অধ্যক্ষ, হাজিরা খাতা জব্দ

পিরোজপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১০:০৭আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:৪৮

হাজিরা খাতা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কে সি (কলারণ-চণ্ডীপুর) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছুটি না নিয়ে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় হাজিরা খাতা জব্দ করা হয়েছে। মঙ্গলবার কলেজের প্রতিষ্ঠাতা ও বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু এ খাতা জব্দ করেন।

মশিউর রহমান জানান, ২০০১ সালে প্রায় দুই একর জমির ওপর কে সি (কলারণ-চণ্ডীপুর) টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি প্রতিষ্ঠা করেন তিনি। অধ্যক্ষসহ ১৩ জন শিক্ষক, একজন কেরানি ও পিয়ন রয়েছে কলেজে। অধ্যক্ষ প্রায়ই কলেজে অনুপস্থিত থাকেন। এ বিষয়ে অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তাকে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। মঙ্গলবার সকাল ১১টার দিকে কলেজে গিয়ে অধ্যক্ষকে খুঁজে না পেয়ে জানতে পারি তিনি ছুটিতে আছেন। তখন অধ্যক্ষের ছুটির আবেদন দেখতে চাইলে কেরানি তা দেখাতে পারেননি।

তিনি আরও বলেন, ‘আমি হাজিরা খাতা খুলে দেখি, ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তিনি অনুপস্থিত রয়েছেন। হাজিরা খাতায় অধ্যক্ষের সই মাঝে মধ্যে অন্য কেউ দেয়-এরকম অভিযোগ আমার কাছে আছে। একারণে আমি হাজিরা খাতা নিয়ে এসেছি।’

এ বিষয়ে অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

/এসএসএ/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের