‘গরিবদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন হান্নান ফিরোজ’

ঝালকাঠি প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:০৪

সদ্য প্রয়াত স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. এম এ হান্নান ফিরোজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গরিব ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। শুক্রবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ড. হান্নান ফিরোজের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।

শোকসভায় শিল্পমন্ত্রী আমুসহ অন্যরা শিল্পমন্ত্রী বলেন, ‘ড. এম এ হান্নান ফিরোজের কারণে দক্ষিণাঞ্চলসহ দেশের বহু শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে তার এ অবদানের জন্য তিনি মানুষের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকবেন।’

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুনের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আ. লীগের সভাপতি সরদার শাহ আলম, সেক্রেটারি খান সাইফুল্লাহ পনীর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানসহ আ. লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ