বাউফলে ৭ মণ জাটকা জব্দ, দুই জনের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২২:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:৪৮

পটুয়াখালী বাউফলের কালাইয়া বন্দরের ল্যাংড়া মুন্সির পুল এলাকা থেকে ৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় আরিফ হোসেন (৩০) ও নেছার মিয়া (২৮) নামে দুই জনকে আটক করা হয়। বুধবার সকালে এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার কালাইয়া গ্রামের ও নেছার মিয়া পাশের দশমিনা ইউনিয়নের বাসিন্দা।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বাউফলের কালাইয়া বন্দরের ল্যাংড়া মুন্সির পুল এলাকায় অভিযান চালিয়ে কালাইয়া নৌ পুলিশের সহায়তায় ওই জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় আরিফ ও নেছার নামে দুই জনকে আটক করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জাটকা মাছগুলো স্থানীয় এতিম খানা ও দুস্থদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি