বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৫০ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১৯:০৩আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:০৩

বরিশাল বরিশালের শহীদ আবদুর রব সেতুর ঢালে অভিযান চালিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা থেকে ঢাকাগামী বেপারী, অন্তরা ও মেঘনা পরিবহন থেকে মোট ৩০টি ব্যারেলে ওই জাটকাগুলো ঢাকায় নেওয়া হচ্ছিলো। তবে জাটকা পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ সদর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত মধ্যরাতে বরিশাল নৌ সদর থানা পুলিশের সদস্যরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেতুর ঢালে অভিযান পরিচালনা করেন। এসময় পটুয়াখালী থেকে ঢাকাগামী বেপারী পরিবহন থেকে ২০ ব্যারেল, অন্তরা থেকে ৮ ব্যারেল ও মেঘনা নামের অপর পরিবহন থেকে ২ ব্যারেল ভর্তি ৫০ মণ জাটকা জব্দ করা হয়।
নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, যাত্রীদের অসুবিধার দিক বিবেচনা করে বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তবে জব্দ জাটকাগুলো নৌ-ফাঁড়িতে এনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বৃহস্পতিবার ধর্মীয় প্রতিষ্ঠান ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম