গৌরনদীতে তিনটি বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:০০

জাটকা (ফাইল ছবি) বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকায় ঢাকাগামী তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ। এ সময় জাটকা পরিবহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি এবং যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে বাসগুলোও ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) জব্দ করা জাটকা ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীর ইউএনও মাসুমা আক্তারের নির্দেশে বৃহস্পতিবার দিবাগত রাতে হাইওয়ে থানা পুলিশের সহায়তায় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধামের নেতৃত্বে উত্তর পালরদী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

এ সময় বরিশাল, আমতলী, বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সুগন্ধা, ইসলাম ও রাফিন-সাফিন পরিবহনের ছাদ থেকে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জাটকাগুলো গৌরনদী থানায় সোপর্দ করা হয়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম