মসজিদের প্রবেশ পথে বেড়া, ২-৩ ফুটের দূরত্ব এখন ৯০০ ফুট

ঝালকাঠি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৭:০২আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৭:০৭

মসজিদের প্রবেশ পথে টিনের বেড়া ঝালকাঠির নলছিটির কাচারীবাড়ি এলাকার ভূমি অফিস সংলগ্ন জামে মসজিদের প্রবেশ পথে টিনের বেড়া দিয়েছেন সড়ক বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী সোহরাব। এতে ২-৩ ফুট দূরত্বে থাকা মসজিদে যেতে হচ্ছে ৯০০ ফুট এলাকা ঘুরে। এতে মুসুল্লিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মসজিদের প্রবেশ পথে ভূমি অফিসের সীমানা প্রাচীর। সেই প্রাচীর থেকে মসজিদের দূরত্ব ছিল ২/৩ ফুট। তবে সোহরাব নিজের ক্ষমতাবলে সেখানে টিনের বেড়া দিয়ে দেন। ফলে মুসল্লিদের প্রায় ৯০০ ফুট দূরত্ব পাড়ি দিয়ে মসজিদে যেতে হচ্ছে।

এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম জানান,বিষয়টি তিনি সরেজমিন এসে খতিয়ে দেখবেন। সড়ক বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, তিনি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে দেয়াল তোলার কথা স্বীকার করেছেন সোহরাব। তিনি বলেন, সড়ক বিভাগের জমিতেও তিনি টিনের বেড়া দিয়েছেন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম