জেডিসি পরীক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগে বখাটে আটক

পিরোজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ২৩:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০০:১২

জেডিসি পরীক্ষার্থীকে ধর্ষণের হুমকির অভিযোগে বখাটে আটক পিরোজপুরের ভান্ডারিয়ায় এক জেডিসি (জুনিয়র দাখিল সার্টিফিকেট) পরীক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে বখাটে আরিফ হাওলাদারকে আটক করেছে পুলিশ। ঘটনাটি শনিবার (১৮ নভেম্বর) দুপুরের।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেদার উদ্দিন জানান, ভান্ডারিয়ার একটি মাদ্রাসার ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো আরিফ হাওলাদার। জেডিসি পরীক্ষার শেষ দিনে তুলে নিয়ে ধর্ষণ করা হবে, এমন হুমকি দেয় ওই বখাটে। তার কথা অভিভাবকদের জানায় মেয়েটি।
ওই পরীক্ষার্থীর বাবা বিষয়টি শনিবার সকালেই থানা পুলিশকে জানান। এর পরিপ্রেক্ষিতে বখাটে আরিফকে শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসাকেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। সে উপজেলার নদমুলা গ্রামের পনু হাওলাদারের ছেলে। 
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় মেয়েটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বখাটে আরিফ হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী