নদী ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৭, ১৫:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১৫:৩১

বিষখালী নদী ভাঙন রোধে মানববন্ধন করছে এলাকাবাসী

বরগুনার ঢলুয়া ইউয়িনের ডালভাঙ্গা ও মোল্লারহোড়া গ্রামকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য ব্লক স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  সোমবার সকাল সাড়ে ১১টায় ডালভাঙ্গা এলাকার বিষখালী নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এক হাজারের বেশি নারী-পুরুষ নিয়েছে।

এ সময় বক্তারা বলেন,‘এরইমধ্যে বিষখালী নদী ভাঙনে সদর উপজেলার ডালভাঙ্গা, মোল্লারহোড়া, মাঝখালী ও লতাবাড়িয়ার শত শত ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে রাস্তাঘাটও। হুমকির মুখে পরেছে সাইক্লোন শেল্টার, দুইটি বিদ্যালয় ও তিনটি মসজিদসহ হাজারো মানুষ। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কাছে একাধিকবার আবেদন করা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। তাই প্রধানমন্ত্রী ও পানি সম্পদমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্লকস্থাপনের মাধ্যমে এসব এলাকা রক্ষার দাবি জানাচ্ছি।

আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুহেনা মোস্তফা কামাল টিটু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আহসান লাবলু মোল্লা, ভাঙন প্রতিরোধ কমিটির আহ্বায়ক মো. ফারুক হোসেন প্রমুখ।

আরও পড়ুন: নড়াইলে শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি