রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১আপডেট : ০১ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সংগঠক বদরুদ্দোজা সৈকত। এতে বক্তব্য রাখেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, রিয়াজুল হক সুমন, নিজামুল হক সাগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদও নয়, সস্তাও নয়। বরং এতে আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবস্থাপনা বা নিরাপত্তার ঝুঁকি রোধের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। পারমানবিক বর্জ্য, তেজষ্ক্রিয়তা-বিকিরণ থেকে পরিবেশ দূষণ ও মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়বে।’

তারা আরও বলেন, ‘মানুষ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে পারমানবিক বিদ্যুৎ কেন্দের প্রয়োজন আছে বলে সাধারণ মানুষ মনে করে না।’ এসময় তারা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানান ।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী