পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পিরোজপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ০৯:০৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০৯:০৬

পিরোজপুর পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা সড়কে টমটম উল্টে এর চালক জাকির হোসেন (৩০) নিহত হয়েছেন। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাকির হোসেন আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আ. ছত্তার মিস্ত্রীর ছেলে।

এসআই  মাহফুজুর রহমান জানান, জাকির হোসেন রবিবার সন্ধ্যার দিকে টমটম চালিয়ে সাপলেজা থেকে আমড়াগাছিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার নীচে চাপা পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রবিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভান্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা প্রি-ক্যাডেটের সামনে  ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান এ তথ্য জানান।

নিহত শিশু নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা প্রি-ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী।  

এসআই মো. হাসান জানান, মঙ্গলিকা রবিবার সকাল ১০টার দিকে তার বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয়রা  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ইজিবাইকের চালককে আটক করার জন্য অভিযান চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের