প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার, জামিনে মুক্ত

বরগুনা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০৪:২৯

বরগুনা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার সদর উপজেলার আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ননীকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল ১০টায় তাকে বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক এ এইচ এম মাহমুদুর রহমান তাকে জামিন প্রদান করেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান এ তথ্য জানান।

এর আগে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে প্রধান শিক্ষক গোলাম সরোয়ার ননীকে তার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আটক করা হয়।  

ওসি এস এম মাসুদুজ্জামান বলেন, ‘প্রাথমিক বিদ্যলয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়ে গোলাম সরোয়ার ননীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রমাণ হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের