বরিশালে মন্দিরের গেট ও তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির ঘটনা ঘটেছে। নগরীর কালীবাড়ি রোডের শ্রী শ্রী পাষাণময়ী কালিমাতার মন্দিরে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। সোমবার দুপুরে মন্দিরের পুরহিত দুলাল ভট্রাচার্য মন্দিরে আসলে বিষয়টি টের পান। পরে তিনি পুলিশে খবর দেন ।
মন্দির কমিটির সভপিতি বিজয় কৃষ্ণ দে জানান, মন্দিরের সিসি ক্যামেরা ভেঙে ও সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। তারা একটি সিসি ক্যামেরাও নষ্ট করেছে। প্রতিমার গায়ে ঝোলানো ও লাগানো স্বর্ণালঙ্কার এবং দানবাক্সে রাখা প্রায় এক লাখ টাকার মালামাল ও অর্থ খোয়া গেছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।








