প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় শিবির কর্মী আটক

ঝালকাঠি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১০:৩৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১২:০৫

আটক মাইনুল ইসলাম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় ঝালকাঠিতে  মো. মাইনুল ইসলাম (২২) নামে এক  শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে আটক করা হলেও সন্ধ্যার পর বিষয়টি জানা যায়। সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের মধ্যো গুয়াটন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাইনুল ইসলাম ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি গুয়াটন এলাকায়। মাইনুল ঢাকা কলেজের সক্রিয় শিবির কর্মী বলে জানা গেছে।

তথ্য প্রযুক্তি আইনে মামলা নিতে পুলিশ সদর দফতরের অনুমতি প্রয়োজন বিধায় তাকে ৫৪ ধারার আসামি হিসেবে আদালতে পাঠানো হয়। এরই মধ্যে তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের অনুমতি চেয়ে সদর সফতরে আবেদন করা হয়েছে।

গ্রেফতার মাইনুল আদালতে বসে সাংবাদিকদের কাছে তিনি শিবির কর্মী বলে স্বীকার করেছে।

ঝালকাঠি সদর থানার এসআই ফারুক হোসেন জানান, মাইনুল তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করার বিষয়টি স্বীকার  করেছে। অভিযোগের বিষেয়ে স্কিন শট আদালতে জমা দেওয়া হয়েছে।

ওসি তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মাইনুলকে আটক করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা গ্রহণের আনুমতি চাওয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের অনুমতি পেলে ৫৭ ধারায় মামলা করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের