বরিশালে সহপাঠির ব্যাটের আঘাতে স্কুল ছাত্র নিহত

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭

বরিশাল

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বরিশালের ফলপট্টি এলাকায় সহপাঠির ব্যাটের আঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। ওই রাতেই আবিরকে (১৪) বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবির দাস নগরীর আছমত আলী খান ইন্সটিটিউট (একেস্কুল) থেকে এই বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং সে ফলপট্টি এলাকার বাসিন্দা জয় দাসের ছেলে। শনিবার দুপুরে তার মরদেহ বরিশাল নিয়ে যাওয়া হয়।

পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে  মিরাজের সঙ্গে আবিরের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মিরাজ ব্যাট দিয়ে আবিরের মাথায় আঘাত করে। এতে আবির গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্কুল ছাত্র আবির দাসের বাবা জয় দাস জানান, শনিবার ভোরে ঢামেকে পৌঁছালে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে বরিশাল কোতোয়লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো.আওলাদ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মামলা হয়েনি।  এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন: ‘খালেদা জিয়াকে সাজা দেওয়ার চেষ্টা হলে সারাদেশে রাজপথ বন্ধ হয়ে যাবে’ 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের