ঘুষের টাকাসহ উজিরপুর ভূমি অফিসের বেঞ্চ সহকারী আটক

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ০৭:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০৭:৪৯

ঘুষের টাকাসহ দুদকের কাছে হাতেনাতে আটক ফারুক হোসেন বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসের বেঞ্চ সহকারী (পেশকার) ফারুক হোসেনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক বরিশাল অফিসের পরিচালক আবু সাঈদ জানান, উপজেলা সদরের ডরিমিটরি থেকে সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে দুদক সদস্যরা তাকে আটক করেন।

ফারুক হোসেন পটুয়াখালির বাউফল উপজেলার গুশিঙ্গা গ্রামের হানিফ মৃধার ছেলে।

আবু সাঈদ বলেন, ‘উজিরপুরের বাহেরহাটের জনৈক নাজেম আলি হাওলাদার তার জমিজমা নিয়ে ভূমি জরিপ আইনের ৩০ ধারায় সেটেলমেন্ট অফিসে একটি আপত্তি দাখিল করেন। বিষয়টি ফয়সালা করে দেওয়ার জন্যে ফারুক হোসেন ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।’

বিযয়টি দুদককে জানানোর পর তাদের পরামর্শ অনুযায়ী একটি ফাঁদ পেতে ওই ঘুষ দেওয়া হয় ফারুক হোসেনকে।

পরে দুদকের একটি দল সোমবার দুপুরে উপজেলা সদরের সেটেলমেন্ট অফিসের ডরিমিটরিতে অভিযান চালিয়ে ঘুষ বাবদ নেওয়া ১০ হাজার টাকাসহ ফারুক হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, ‘এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক সিফাতউদ্দিন বাদি হয়ে ফারুক হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে একটি মামলা করেছেন। আসামীকে বরিশাল আদালতে চালান দেওয়া হচ্ছে।’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী