পাঁচ কোটি টাকা নিয়ে উধাও: সেই ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কারাগারে

পিরোজপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৫৬

  দুদকের হাতে গ্রেফতার জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম

পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সদস্যদের হাতে  আটক পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো.আবু বকর ছিদ্দিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খান মো.আলাউদ্দিন জানান, সকাল সারে এগারোটার দিকে পিরোজপুর জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর সার্কিট হাউসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশন বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের সদস্যরা তাকে গ্রেফতার করে।

দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক মো. সিফাত উদ্দিন জানান, মো. সেতাফুল ইসলাম কিশোরগঞ্জে জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অননুমোদিত এলএ-কেস (ভূমি অধিগ্রহণ মামলা) এর বিপরীতে সরকারের ৫ কোটি টাকা আত্মসাত করেছে। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল বাদী হয়ে এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় (কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-৩১, তারিখ ১৭.০১.২০১৮) দণ্ডবিধির ৪২০/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায়  মো. সেতাফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত গোলা উদ্ধার 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম