দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত গোলা উদ্ধার

সাভার প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৩৭

পরিত্যক্ত গোলা সাভারের আমিনবাজার এলাকায় মাটির নিচ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত একটি বিশাল আকৃতির গোলা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে আমিনবাজারের বসুধা এলাকার একটি ইটভাটায় ভেকু দিয়ে মাটি কাটার সময় গোলাটি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি আমিনবাজার ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
এদিকে গোলা উদ্ধারের খবর পেয়ে রাতেই সাভার সেনানিবাস থেকে লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন কবিরের (এনডব্লিউসি, পিএসসি, এডিওএস) নেতৃত্বে তিন সদস্যের গোলাবারুদ বিশেষজ্ঞ দল আমিনবাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। এসময় তারা বিমান বাহিনীর পরিত্যক্ত গোলাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন এবং প্রাথমিকভাবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হতে পারে বলে তাদের ধারণা।
গোলাবারুদ বিশেষজ্ঞ দলের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাটির (জেনারেল পারপাস বোম) ওজন ৫০০ পাউন্ড (২০০ কেজি)। এটি পরিত্যক্ত হলেও এর ভেতরে বিস্ফোরক রয়েছে। এটি পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া হলে তা নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর সেন্ট্রাল অ্যামুনেশন ডিপোতে (সিএডি) পাঠানো হবে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে আমিনবাজার ইউনিয়নের মানিকনগর এলাকার একটি ইটভাটা থেকে বিমান বাহিনীর ব্যবহৃত গোলা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এটি আমিনবাজার ফাঁড়িতে রাখা আছে। সেনাবাহিনীর গোলাবারুদ বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি