মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১১ জনকে সহায়তা

বরগুনা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২১

মাদক ছেড়ে দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ভ্যানগাড়ি বিতরণ বরগুনায় মাদকসেবন ও মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ১১ মাদকসেবীকে পুনর্বাসন সহায়তা দিয়েছে বরগুনা জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা শেষে তাদেরকে সহয়তা দেওয়া হয়।

মাদকসেবীদের পুনর্বাসনের জন্য একটি করে ভ্যানগাড়ি ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাদক ছেড়ে দেওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ এ সময় জেলা পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম) বলেন, ‘মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। এর আগে প্রায় ৮৫ জন মাদকসেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে সুস্থ জীবনে ফিরে আসতে আগ্রহ দেখালে তাদেরকে পুনর্বাসনে কাজ করে যাচ্ছি।’

তিনি জানান, পুনর্বাসনের এই ১১ জনকে নজরদারিতে রাখতে স্ব স্ব থানার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার বিজয় বসাক (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, বরগুনা পৌর মেয়র মো. শাহদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, কমিউনিটি পুলিশের সদর উপজেলার আহ্বায়ক সুখরঞ্জণ শীলসহ ছয় উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি