বরিশালের নিখোঁজ ব্যবসায়ী বরগুনা থেকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১০

বরিশাল বরিশাল থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী দুলাল হাওলাদারকে (৩৫) ৪৮ ঘণ্টা পর বরগুনার আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল নগরের পলাশপুরে তার নিজের রিকশা এবং গ্যারেজের ব্যবসা রয়েছে।
ওই ব্যবসায়ীর চাচা চাঁন মিয়া জানান, শনিবার রাতে বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা সেখানে গিয়ে দুলালকে উদ্ধার করে বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুরুল ইসলাম জানান, শনিবার রাতে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকা থেকে তার সন্ধান পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন তার চাচা চাঁন মিয়া। গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন ওই ব্যবসায়ী। পাশাপাশি তার সঙ্গে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের পরের দিন শুক্রবার দুলালের স্ত্রী নার্গিস বেগম বরিশাল কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নার্গিস বেগম জানান তার স্বামী দুলাল কাউকে কিছু না জানিয়েই বাসা থেকে বের হয়েছিলেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম