চরফ্যাশনে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ব্যাঙ্গ করায় আটক ১

ভোলা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩০

আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ব্যাঙ্গ করে ফেজবুকে পোস্ট দেওয়ায় ভোলার চরফ্যাশন থেকে আল আমিন নামে এক হোটেল বয়কে আটক করেছে পুলিশ।  উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরীমুকরী থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আল আমিনের বাড়ি চরফ্যাশন সদরের জিন্নাগড় ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে।

কুকরিমুকরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলী হোসেন জানান, আল আমিনের ফেইসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক ছবি দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক  করে থানায় নিয়ে আসে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন,‘আমি রাতেই সংবাদ পেয়েছি, আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন: এজলাসের ভেতরই নারী আইনজীবীকে মারধর, দুই নারী গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম