আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা ঠিক না: তোফায়েল

ভোলা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৬

ভোলায় বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ন্যায়সঙ্গত আন্দোলন সফল হয়। কিন্তু বিএনপি’র আন্দোলন ন্যায়সঙ্গত নয়। এতিমের টাকা আত্মসাৎ করায় তাকে আদালত সাজা দিয়েছেন। আদালতের রায়ের বিরুদ্ধে কারও আন্দোলন সংগ্রাম করা উচিত নয়।’

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা সদরের ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০০১ সালের পর বিএনপি সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মোয়াজ্জেমকে পর্যন্ত গুলি করে হত্যা করেছে। সরাদেশে তারা অত্যাচার, সন্ত্রাসী করেছে। রাজনীতি হচ্ছে সামাজিক বন্ধন, আত্মার সম্পর্ক। কিন্তু বিএনপি তা নষ্ট করেছে। আবার যদি সুযোগ পায় তাহলে তারা বাংলাদেশকে ধ্বংস করে দেবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ডিসেম্বরে নির্বাচন হবেই। সেই নির্বাচন ঠেকাবার ক্ষমতা কারও নাই। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনে। বিএনপি যত দাবি-দাওয়াই করুক না কেন তাতে কোনও  লাভ হবে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আবার আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে ও জনগণের উন্নয়ন হয়।’

ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর-রশিদ হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম