বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশের মানুষকে ঘর ছাড়া করবে: বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৫:৫০আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৫:৫০

ভোলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি আবার ক্ষমতায় আসতে পারলে দেশের মানুষকে ঘর ছাড়া করবে। তাই সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রুখতে হবে।’  রবিবার (১১ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাগারে গিয়েছেন। এখানে আমাদের কিছু করার নেই।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ  দেশকে আন্তর্জাতিক বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তাই শেখ হাসিনাকে ভোট দিন।’  

ভেলুমিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুছ সালাম মাস্টারের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ চার দিনের সফরে শনিবার ভোলায় এসেছেন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের